
গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, একনিষ্ঠতা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) ব্যাজ, সম্মাননা এবং সনদপত্র পেয়েছেন খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ৪ জন হিল ভিডিপি সদস্য ও দলনেতা।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত চার কৃতি সদস্য:
১. মোঃ রফিক হোসেন (হিল ভিডিপি ল্যান্স নায়েক)
২. মোঃ দেলোয়ার (হিল ভিডিপি নায়েক)
৩. মোঃ মনিরুল ইসলাম (ইউনিয়ন দলনেতা)
৪. মোঃ রাসেল মীর (হিল ভিডিপি সদস্য)
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ (এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি)-এর পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ ইব্রাহিম আনুষ্ঠানিকভাবে কৃতি সদস্যদের হাতে এই প্রশংসা স্মারক ব্যাজ, সম্মাননা ও সনদপত্র হস্তান্তর করেন।
দায়িত্ব পালনে অসামান্য পেশাদারিত্ব এবং সততার জন্য আনসার ও ভিডিপির ডিজি মহোদয়ের কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি পুরো বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।
সম্মাননা গ্রহণের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করে কৃতি সদস্যরা বলেন,
”আলহামদুলিল্লাহ, এই সম্মাননা আমাদের পরম পাওয়া। এটি আগামী দিনে দেশের সেবা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আমাদের আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।”
গুইমারা উপজেলার চার জন কৃতি সদস্যের এই অর্জনে স্থানীয় আনসার ও ভিডিপি বাহিনীর সদস্য ও স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং সহকর্মীরা বিজয়ী চার সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রতিনিধির নাম 



















