সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

পাইকগাছার দেলুটি ইউনিয়নে শীতবস্ত্রসহ বিভিন্ন উপকরণ বিতারণ

শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা।

মহান বিজয় দিবস উপলক্ষে পাইকগাছার দেলুটি ইউনিয়নে ক্রীড়া সামগ্রী,শীতবস্ত্র, স্যানিটারি সামগ্রী,বয়স্কদের মাঝে উপহার সামগ্রী বিতারণ করা হয়েছে। সকল শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে মাঝে ক্রীড়া সামগ্রী ,শীতার্ত মানুষের মাঝে কম্বল,হত-দরিদ্রদের মাঝে সেনিটারি রিং-স্লাব ও বয়স্কদের মাঝে চলাচল উপযোগী উপকরন বিতরন করা হয়। সোমবার দুপুরে পরিষদ চত্বরে বিতারণ করেন দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন রিপন কুমার মন্ডল।এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুকুমার কবিরাজ,রামচন্দ্র টিকাদার,রবীন্দ্রনাথ মন্ডল,রিংকু রায়,চম্পক বিশ্বাস,কিংশুক রায়,পলাশ রায়,পবিত্র সরদার,বদিয়ার হোসেন,লক্ষ্মী রানী সরকার,বিনতা সরকার,মেরী রানী সরদার,শিক্ষক সুভাষ মন্ডল,দীনেশ চন্দ্র রায়,দিবাশীষ রায়,বন্ধনা মল্লিক,ইউপি সচিব বিজয় কুমার পাল ও বুলবুল আহম্মেদ ।

থেকে আরও পড়ুন