ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাটে কুষ্ঠরোগ নির্ণয় ও চিকিৎসা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে কুষ্ঠরোগ নির্ণয়, প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে বাগেরহাট শহরের ধানসিঁড়ি মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস-এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন সিএসএসের পরিচালক (স্বাস্থ্য) সাজ্জাদুর রহিম, প্রকল্প কর্মকর্তা খালেকুজ্জামান, সাংবাদিক এস এম রাজ, আহাদ উদ্দিন হায়দারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিশেষজ্ঞরা কুষ্ঠরোগের লক্ষণ, কারণ, সংক্রমণের ধরন, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, কুষ্ঠরোগ একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। সময়মতো রোগ শনাক্ত করে নিয়মিত ওষুধ সেবন করলে একজন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
বক্তারা আরও বলেন, কুষ্ঠরোগ নিয়ে সমাজে এখনও নানা ধরনের ভ্রান্ত ধারণা ও কুসংস্কার বিদ্যমান। এসব ভুল ধারণা দূর করতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই সঠিক, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বাগেরহাটে কুষ্ঠরোগ নির্ণয় ও চিকিৎসা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

০৮:৩৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬