
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবযোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (টিএইচ আই) কর্মকর্তা ডা. সোহাগ এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন
ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির এক প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পল্লী চিকিৎসকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, গ্রামীণ পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে পল্লী চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে, তাদের কাজের পরিধি আরও গতিশীল করার লক্ষ্যে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ (ট্রেনিং) এর আয়োজনের আশ্বাস দেন তিনি।
এছাড়াও যেকোনো প্রয়োজনে পল্লী চিকিৎসকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন, নবযোগদানকৃত এই
কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সুমন মোল্লা,
সহ-সভাপতি লিয়াকত শিকদার ও ওবাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন লস্কর ও মনিরুজ্জামান টিপু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাঁকা,
কোষাধ্যক্ষ মো. বশির আহমেদ।
আরও উপস্থিত ছিলেন,
সেবা ডেন্টাল এন্ড হোমিও হল (বালিয়াচরা বাজার শাখা-৩)-এর পরিচালক মো. সাখাওয়াত হোসেন, খোকন শেখ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রতিনিধির নাম 



















