ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন: দেশবাসীর দোয়া চাইলো আমাতুন নূর নাবিহা

নুরুজ্জামান লিটন, স্টাফ রিপোর্টার:

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে জয়পুরহাটের মেধাবী শিক্ষার্থী আমাতুন নূর নাবিহা।

এই কৃতিত্ব অর্জনের জন্য মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছে নাবিহা। একই সঙ্গে তার এই সাফল্যের পেছনে অক্লান্ত পরিশ্রম, দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য শ্রদ্ধেয় পিতা মোঃ আব্দুল কুদ্দুস, মাতা হাজবুন নাহার, শিক্ষকবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
নাবিহা ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তারা বলেন, মহান আল্লাহ যেন নাবিহাকে সুশিক্ষায় শিক্ষিত, আদর্শ চরিত্রবান ও একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন। পাশাপাশি ভবিষ্যতে সে যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে, মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারে এবং একজন যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে—সেজন্য সকলের আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

নাবিহার এই গৌরবময় সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের আবহ বিরাজ করছে। তার এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও অধ্যবসায়, পরিশ্রম ও সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন: দেশবাসীর দোয়া চাইলো আমাতুন নূর নাবিহা

১২:০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬