ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় সাপের দংশনে এক কিশোরের মৃত্যু

নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার পোরশা উপজেলায় শয়নকক্ষে বিষধর সাপের দংশনে রাকিবুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
১৮ জুলাই, শনিবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম হরিপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাকিবুল ওই গ্রামের মমতাজ আলীর ছেলে।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ শয়নকক্ষে রাকিবুলকে একটি বিষধর সাপ দংশন করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সাপের দংশনের বিষয়টি টের পাওয়ার পর পরিবারের লোকজন প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরবর্তীতে তাকে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. মোসা. নাসিমা সুলতানা জানান, রোগীকে যখন হাসপাতালে আনা হয়, ততক্ষণে বিষ শরীরে ছড়িয়ে পড়েছিল। হাসপাতালে আনার পর যথাযথ চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সাপে কাটার পর ওঝার কাছে নিয়ে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে নিয়ে আসার জন্য তিনি স্থানীয়দের পরামর্শ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁয় সাপের দংশনে এক কিশোরের মৃত্যু

০৮:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬