ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

স্বপ্ন থেকে বাস্তবে: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি,নওগাঁ:

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়।

১৮ জুলাই,শনিবার নওগাঁ শহরের বরুনকান্দি মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীসহ নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নবাগত শিক্ষার্থীদের বরণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম পর্যায়ে আইন ও হিসাববিজ্ঞান বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এ দুটি বিভাগে ইতোমধ্যে ৮ জন শিক্ষক যোগ দিয়েছেন।

নওগাঁবাসীর দীর্ঘদিনের স্বপ্নের এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা জেলার উচ্চশিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ গঠনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

স্বপ্ন থেকে বাস্তবে: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের

০৪:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬