
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে কৃতি সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বাদ মাগরিব মানিকছড়ি দারুন্নাজাত (বালক-বালিকা) একাডেমির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মানিকছড়ির কৃতি সন্তান ও বাংলাদেশ খেলাফত মজলিস মানিকছড়ি উপজেলা শাখার সম্মানিত সদস্য হাফেজ মাওলানা ইউসুফ জামিলকে মিশরের জামিউল আজহারে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য মনোনীত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক চৌধুরী, আল-আমানত সংস্থা মানিকছড়ির সভাপতি হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস রামগড় উপজেলা শাখার সভাপতি মাওলানা মোশাররফ হোসেন চৌধুরী, মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান যুক্তিবাদী, রামগড় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক ফাহাদ এবং রামগড় উপজেলা শাখার সম্মানিত সদস্য হাফেজ মাওলানা আয়াতুল্লাহ রাব্বি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা হেলাল উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা কৃতী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে উৎসাহিত করার পাশাপাশি দ্বীনি শিক্ষা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস মানিকছড়ি উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আশরাফ আলী।
প্রতিনিধির নাম 



















