ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নেত্রকোনায় জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্মরণে জেলা ছাত্রদলের আলোচনা সভা

নেত্রকোনা প্রতিনিধি

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে নেত্রকোনায় আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১২টায় শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মো. আনোয়ারুল হক।

​স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু।

​সভায় সভাপতির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিপ্লব। এই আন্দোলনে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ছাত্রদল অতীতের মতো আগামী দিনেও যেকোনো স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাবে।”

​সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার মো. আনোয়ারুল হক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

​অনুষ্ঠানে জেলা ছাত্রদল এবং বিভিন্ন ইউনিট ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা জুলাই-আগস্ট অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী দিনে দেশ গড়ার কাজে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনায় জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্মরণে জেলা ছাত্রদলের আলোচনা সভা

০৪:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬