ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়া দলিল লেখক সমিতির সভাপতি ফারুক খানের ইন্তেকাল

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা):

খুলনার ডুমুরিয়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুর আনুমানিক ৪টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক) তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল(৬৫) বছর

​পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্থানীয়দের মাঝে স্তব্ধতা নেমে আসে।

ফারুক হোসেন খানের আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ডুমুরিয়ার দলিল লেখক মহলসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘকাল ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে ডুমুরিয়া দলিল লেখক সমিতির নেতৃত্ব দিয়ে আসছিলেন। সহকর্মী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন সংশ্লিষ্ট সকলে। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন ডুমুরিয়া দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর শোকসন্তপ্ত পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারে, সেজন্য ধৈর্য ধারণের তাওফিক দেন। পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমের নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ডুমুরিয়া দলিল লেখক সমিতির সভাপতি ফারুক খানের ইন্তেকাল

১০:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬