
মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:
‘ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে’ ‘দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ’ প্রকল্প এবং ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাদের সাথে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১জুলাই) দুপুরে ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মাদ ইয়াছিন মোল্যার সভাপতিত্বে ও কম্পিউটার অপারেটর মো. ইউনুস মন্ডলের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
মতবিনিময় সভায় দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্প ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশে শিক্ষকদের ভূমিকা এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে বক্তাগণ, চৌধুরী নায়াব ইউসুফ (এমপি) এর কাছে দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরন প্রকল্প এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প ২টি কে রাজস্ব খাতে স্থানান্তর করার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদে বক্তব্য দেয়ার জন্য অনুরোধ জানান।
এ সময় ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলার ফিল্ড অফিসার মো. রাসেল, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক ও তমুদ্দুন মজলিস বাংলাদেশের সাবেক সভাপতি প্রফেসর এম এ সামাদ, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এবিএম আব্দুস সাত্তার, ফরিদপুর কোতোয়ালি থানা বিএনপি’র সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, বিএনপি’র নেতৃবৃন্দ, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিক-
শিক্ষিকাগণ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত হওয়া সকলের প্রতি ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা স্বীকার করেন, বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি ফরিদপুর জেলা শাখা।
সবশেষে দেশ ও দেশের কল্যাণে দোয়া, মুনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. তবীবুর রহমান।
প্রতিনিধির নাম 



















