
নিজস্ব প্রতিনিধি >
দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি এবং এর অঙ্গ সংগঠন বাদাশিকস মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত
দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা’র আলিয়া নেসাবের শিক্ষক হাফেজ মাওলানা মো. রাশেদুল ইসলাম (৩৬) এর মৃত্যতে একাধিক শোক বার্তা প্রকাশ করা হয়েছে।
শোক বার্তা প্রকাশ করেছেন, বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি (বাদাশিকস) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতী মো. জয়নুল আবেদীন, বাদাশিকস কেন্দ্রীয় কমিটির সাধারণত সম্পাদক ও বাদাশিকস মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর আহবায়ক মুফতি মুনাওয়ার হুসাইন।
শোক প্রকাশ করেছেন, বাদাশিকস রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মো. আল আমিন। তিনি মরহুম মাওলানা মো. রাশেদুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আরো শোক ও সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির অঙ্গ সংগঠন বাদাশিকস মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর পক্ষে যুগ্ন আহ্বায়ক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন।
সূত্রে জানা যায়, বাদাশিকস কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বাদাশিকস পাবনা জেলা কমিটির মাধ্যমে জেলার দারুল আরকাম শিক্ষকগণ মরহুমের কাফন-দাফনের সার্বিক ব্যবস্থাপনা, স্বজনদের সান্ত্বনা দেওয়াসহ জানাজায় শরিক হন।
উল্লেখ্য, দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মো. রাশেদুল ইসলাম মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি এক শিশু কন্যা সন্তান, স্ত্রী, মা-বাবা, সহকর্মী সহ অসংখ্য স্বজনদের শোক সাগরে ভাসিয়ে পরকালে পাড়ি জমান।
