
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভনের বাবা শওকত হোসেন মোল্লা (৬৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সেই সাথে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
রবিবার (৫ জুলাই) এক শোক বার্তায় তিনি উল্লেখ করেন, শওকত হোসেন মোল্লা একজন সৎ ও আদর্শবান ব্যক্তি ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত ছিলেন। আল্লাহ পাক তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে বেহেশত নসিব করুন।
শওকত হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র ও কিডনি রোগে ভুগছিলেন। তার ১ম জানাজা সকাল ৯ ঘটিকায় ফয়লা স্টান্ড মসজিদ চত্বর ও ২য় জানাজার নামাজ সকাল ১১টায় বাইনতলা নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধির নাম 



















