
খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে খুলনার ডুমুরিয়ায় অনুষ্ঠিত হলো এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট।
রবিবার(৫ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় সাবরেজিস্ট্রি অফিস ও দলিল লেখক সমিতির যৌথ উদ্যোগে আর্জেন্টিনা বনাম ব্রাজিল দলের এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় দুটি দল অংশ গ্রহণ করেন। টুর্নামেন্টে স্থানীয় দর্শকদের বিপুল সাড়া পড়ে, মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। প্রাণবন্ত খেলায় জমে ওঠে পুরো আয়োজন।
আর্জেন্টিনা দলের অধিনায়ক ছিলেন সাবরেজিস্ট্রার নাহিদুজ্জামান ও ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন সাবরেজিস্ট্রার সহকারী একে. এম. সারফুদ্দীন। উভয় দলের অংশ গ্রহণে খেলাটি শুরু হলে খেলার প্রথমার্ধে আর্জেন্টিনা দলের খেলোড়ার তপন তরফদার ১৭ মিনিটে গোল দিতে সক্ষম হন এবং প্রথমার্ধে ব্রাজিল দলের খেলোয়াড়রা পাল্টা আক্রমণ করেও গোল দিতে না পারায় খেলায় হাফ টাইম হয়।
পরবর্তীতে খেলার দ্বিতীয়ার্ধে উভয় দল মাঠে নেমে ১৬ মিনিটের মাথায় ব্রাজিল দলের খেলোয়াড় একে.এম সারফুদ্দীন একটি গোল করে উভয় দলই এক ও এক ব্যবধানে খেলায় সমতা ফিরিয়ে আনেন। তবে খেলার শেষ সময় অবধি উভয় দলই আর কোন গোল করতে না পারায় উভয় দলই ড্র হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রশাসক মাগুরখালী ইউনিয়ন পরিষদ এস এম কামরুজ্জামান।
এসময় আরোও উপস্থিত ছিলেন, সাবরেজিস্ট্রার সহকারী একে.এম সারফুদ্দীন, তপন তরফদার,সাবরেজিস্ট্রি অফিসের মোহরার শিমুল চক্রবর্তী,টিসি মোহরার কামনাশীষ বিশ্বাস,অফিস সহায়ক শেখ মুজাফ্ফার হোসেন,দলিল লেখক মোঃ ফারুক হোসেন খান সহ দর্শকবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন দলিল লেখক মোঃ সেলিম খান। খেলা পরিচালনায় রেফারির দায়িত্বে ছিলেন মোঃ আবুল হোসেন খান।
প্রতিনিধির নাম 



















