ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পীরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও প্রভাষক আসাদুজ্জামান চৌধুরী মানু, পীরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, উপজেলার পীরগঞ্জ, কষারানীগঞ্জ, দৌলতপুর, খনগাঁও ও সৈয়দপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ২০০ জন পরিবারকে জনপ্রতি ১ হাজার টাকা করে নগদ অর্থ এবং ১৫শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পীরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

০৫:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬