ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

সুপেয় পানির সংকট দূর করার চেষ্টা করছি- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

রামপালে সুপেয় পানির অভাব দূরিকরণে পানির ট্যাংকি বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার (০৩ জুলাই) সকাল ১০ টায় ডাকরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এ পানির ট্যাঙ্কি বিতরণ করা হয়।

ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপির সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে পানির ট্যাঙ্কি বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল বলেন, তীব্র লবণাক্ত এ উপকূলের মানুষের সুপেয় পানির সংকট রয়েছে। বর্তমান তারেক রহমানের সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সুপেয় পানির সংকট দূর করার চেষ্টা করছি। এ এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সুপেয় পানির সমস্যা।

সরকার স্বাস্থ্য, স্যানিটেশন ও নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছে। আমাদের সরকার প্রতিশ্রুতি রক্ষায় ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ডসহ অন্যান্য ভাতা নিশ্চিতে কাজ করছে। আপনাদের জীবন মান উন্নয়নে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আপনাদের সকল সমস্যার সমাধান হয়তো আমি করতে পারবো না, কিন্তু আপনাদের পাশে থেকে কাজ করে যাবো।

আলোচনা সভায় এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা তরফদার এনামুল হক প্রিন্স, আল মামুন শেখ, সরদার ফরিদ, মাসুদ শেখ, আবু হায়াত শেখ প্রমুখ। অনুষ্ঠানে উপকারভোগী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে স্কুল ভবনের পাশে একটি ফলদ বৃক্ষ রোপণ ও ২১৫ টি পানির ট্যাঙ্কি বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সুপেয় পানির সংকট দূর করার চেষ্টা করছি- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

০৫:৫২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬