ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মসজিদকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন ,মাসুম বিল্লাহ

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ২ নং মসজিদকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মাসুম বিল্লাহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সর্বসম্মতিক্রমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশনায়, অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি ও দাতা সদস্যরা উপস্থিত ছিলেন। নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে সর্বসম্মতিক্রমে মাসুম বিল্লাহকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি মাসুম বিল্লাহ বলেন, “সদস্যবৃন্দের আস্থা ও ভালোবাসায় আমি সভাপতি নির্বাচিত হয়েছি। এটি আমার জন্য গর্বের পাশাপাশি দায়িত্বেরও। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আমি নিরলসভাবে কাজ করে যাব। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। মাসুম বিল্লাহ একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি। তার নেতৃত্বে বিদ্যালয়ের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমরা আশাবাদী।
স্থানীয়রা বলেন, “উপকূলীয় অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। মাসুম বিল্লাহর মতো নিবেদিতপ্রাণ ব্যক্তি সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা আশাবাদী যে, বিদ্যালয়টি শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত দিক থেকে আরও সমৃদ্ধ হবে।
কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “সরকারি নীতিমালা অনুসরণ করে মসজিদকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। নতুন সভাপতির নেতৃত্বে কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক প্রতি তিন বছর পরপর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ম্যানেজিং কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধান ও উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মসজিদকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন ,মাসুম বিল্লাহ

০৫:৪৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬