ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন

নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে আব্দুল জব্বার (৬৫) নামের এক চাচা খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার ছোট মহেশপুর গ্রামে।

নিহত আব্দুল জব্বার মহেশপুর গ্রামের মৃত তাছির উদ্দীনের ছেলে।

জানা যায়, নিহত আব্দুল জব্বারের সাথে তার ভাই আব্দুর হাইয়ের ছেলে চপলের সাথে আগে থেকেই জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে বৃষ্টি হওয়ার কারণে আব্দুল জব্বারের বাড়ির দিক থেকে সেই বৃষ্টির পানি চপলের খলিয়ান দিয়ে গড়িয়ে যাচ্ছিল। এই পানি যাওয়াকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এর এক পর্যায়ে ভাতিজা চপল তার চাচাকে তুলে আছাড় মেরে গলা টিপে ধরে। এ সময় শ্বাসরোধে চাচা আব্দুল জব্বারের মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওনা হয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন

০৯:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬