ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

৪ঠা জুলাই রোমে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়: প্রবাসীদের প্রবেশ কুপন সংগ্রহের আহ্বান

রিপোর্ট-  মিনহাজ হোসেন:

আগামী ৪ জুলাই রোমে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি-এর বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রোমে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান এবং যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউল হোসেন।

এ সময় রোমে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজ-এর প্রতিনিধি আমির হোসেন লিটন, গাজী টিভি-র প্রতিনিধি শাহীন খলিল কাউসার, এনটিভি-র প্রতিনিধি ওয়াহিদুজ্জামান দীপু, চ্যানেল এস-এর প্রতিনিধি মিনহাজ হোসেন এবং টাইমস টিভি-র প্রতিনিধি নাজমুল আহসান তুহিন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ ক্যামেরাপারসন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনায় অনুষ্ঠানে দেশ-বিদেশের সম্মানিত অতিথিদের অংশগ্রহণ, অনুষ্ঠান পরিচালনার সার্বিক প্রস্তুতি এবং দর্শকদের জন্য নির্ধারিত ১০ ইউরো শুভেচ্ছা মূল্যের প্রবেশ কূপন কীভাবে সংগ্রহ করা যাবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, অল্প আসন সংখ্যার কারণে সকলকে দ্রুত কুপন সংগ্রহ করার অনুরোধ করেন। কুপন সংগ্রহের ঠিকানা জন্মভূমি (তোরপিনাত্ত্বরা) – লায়লা ফ্যাশন (তোরপিনাত্ত্বরা) – সিলেট ফ্যাশন (তোরপিনাত্ত্বরা) – ইনফিনিটি ট্রাভেলস (অস্টিয়া) – সিটি বার/ ঢাকা বার (তোরপিনাত্ত্বরা) – মধুবন সুইটস (মীরতি) – রোস ভিডিও (ভিত্তোরিও) – বন্ধু লাউঞ্জ (তোসকোলানা) – কম্বো রেস্টুরেন্ট (আর্কো দি ট্রভারটিনও) – ফুড হাউস (মার্কনি) এসময় তারা আরও জানান প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত করতে অনুষ্ঠানটিকে আকর্ষণীয় ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। অনুষ্ঠানে ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকরা অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

৪ঠা জুলাই রোমে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়: প্রবাসীদের প্রবেশ কুপন সংগ্রহের আহ্বান

০৭:৪৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬