ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে বজ্রপাতে আহত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোক

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় বজ্রপাতে গুরুতর আহত হওয়ার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) দিবাগত রাত ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

মৃত আলাউদ্দিন উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা এবং মৃত ইব্রাহিম হোসেনের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) রাত প্রায় ৮টার দিকে বালুভরা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আলাউদ্দিন। পথে নাজিরপুর-সরস্বতী সেতুর মাঝামাঝি এলাকায় পৌঁছালে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতের আঘাতে তার পিঠের একটি অংশ দগ্ধ হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে পরবর্তীতে ঢাকায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হলে পথেই তার মৃত্যু ঘটে।

আলাউদ্দিনের মৃত্যুতে নাজিরপুর গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে আহত এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে বর্ষাকালে বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট আবহাওয়া কর্মকর্তারা। বজ্রপাতের সময় খোলা স্থান, উঁচু গাছ বা মাঠে অবস্থান না করে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বদলগাছীতে বজ্রপাতে আহত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোক

০৩:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬