
প্রেসবিজ্ঞপ্তি:
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় কক্সবাজারের এস এ ইন্টারন্যাশনাল হোটেলের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত মানোন্নয়ন, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংগঠনের জেলা সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণি। তিনি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি রেজাউল করিম, শেফাইল উদ্দিন, আবুল কালাম, কাইয়ুম উদ্দিন ও ছেলিম উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত আলম,দপ্তর সম্পাদক রতন দ্যা, অর্থ সম্পাদক নাছিমা আক্তার, সহ-অর্থ সম্পাদক রহিমা বেগম, চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন টিপু, উখিয়া উপজেলা কমিটির সভাপতি কামরুন নেছা তানিয়া, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক ফরিদুল আলম ও সাধারণ সম্পাদক এম. এ. সাত্তার, ঈদগাঁও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, শরীফ হোসেন, রামু উপজেলা কমিটির সভাপতি কায়েদ আলম কায়সার,মোঃ নোমান, আজিম, ফারুকসহ জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভা শেষে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রতিনিধির নাম 



















