
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান এবং স্পিকার ব্যারিস্টার মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সভাপতি অলি উদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আগামী ৪ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণের লক্ষ্যে মেয়র লুৎফুর রহমান ও স্পিকার ব্যারিস্টার মোস্তাক আহমেদের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র প্রদান করেন।
এ সময় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সামাজিক উন্নয়ন এবং ইতালিতে সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। মেয়র লুৎফুর রহমান ও স্পিকার ব্যারিস্টার মোস্তাক আহমেদ সংগঠনের উদ্যোগের প্রশংসা করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নেতৃবৃন্দ জানান, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিনিধির নাম 



















