
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও সদরের বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমডি আকবর আজাদ (৭৫) ইন্তেকাল করেছেন। শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সকাল ১১ টায় বারুইপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুম আকবর আজাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা এমডি আকবর আজাদকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক, বাগেরহাট ২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, বিএনপি নেতা শেখ মোস্তাইন বিল্লাহ, অ্যাডভোকেট শেখ নুরুল ইসলাম, গোলাম মাসুদ, আব্দুল মান্নান, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী,ও স্থানীয় বাসিন্দারা।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধা এমডি আকবর আজাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি জাগদল থেকে শুরু করে বারুইপাড়া ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন যাবত বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি দায়িত্ব পালন করছেন। আজীবন জনসেবা করেছেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বাগেরহাট জেলা শাখার সভাপতি এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বাগেরহাট জেলা কমান্ডারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তার চলে যাওয়ায় বিএনপি পরিবারের অনেক ক্ষতি হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা এমডি আকবর আজাদের আদর্শিক ও জনমুখী কর্মকান্ড এ অঞ্চলে দৃষ্টান্ত হয়ে থাকবে। তার মুক্তিযুদ্ধের অবদান ও জনকল্যাণে নিবেদিত ভূমিকা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন
প্রতিনিধির নাম 



















