ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পীরগঞ্জে মৎস্য অভয়াশ্রম স্থাপন নিয়ে মতবিনিময় সভা

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীর সাগুনী এলাকায় প্রস্তাবিত মৎস্য অভয়াশ্রম স্থাপন উপলক্ষে মৎস্যজীবী ও জলাশয় তীরবর্তী সুফলভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সাগুনী রাবার ড্যাম সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা নদীভিত্তিক মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর জোর দিয়ে বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য অভয়াশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টাঙ্গন নদীতে মৎস্য অভয়াশ্রম স্থাপন করা হলে মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি পাবে এবং বিলুপ্তপ্রায় দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি সংরক্ষণ করা সম্ভব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তার বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনাতন রায়।

মতবিনিময় সভায় স্থানীয় মৎস্যজীবী, জনপ্রতিনিধি ও জলাশয় তীরবর্তী বাসিন্দারা অভয়াশ্রম স্থাপনের এই উদ্যোগকে স্বাগত জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পীরগঞ্জে মৎস্য অভয়াশ্রম স্থাপন নিয়ে মতবিনিময় সভা

০৬:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬