ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক আটক

নুরুজ্জামান লিটন,নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলার বদলগাছীর ভাণ্ডারপুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সাহিদা বেগম (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।

নিহত সাহিদা বেগম বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভাণ্ডারপুর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।
আটক চালক জাহাঙ্গীর আলম (২০) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার দক্ষিণ নুরকোলা গ্রামের রমজান আলীর ছেলে। পুলিশ দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ন ২০-৯৫১৩) জব্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) সকাল প্রায় ৯টার দিকে ভাণ্ডারপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় আক্কেলপুরগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান সাহিদা বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি মাথা ও হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার পর স্থানীয় জনতা পিকআপ ভ্যান ও চালককে আটক করে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে বদলগাছী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, আটক চালককে মঙ্গলবার (৯ জুন) আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বদলগাছীতে পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক আটক

০৬:২৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬