
স্টাফ রিপোর্টার
হাজী আকরাম উদ্দিন উচ্চ বিদ্যালয়, এসএসসি ২০০০ ব্যাচের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে কুমিল্লা নগরী পদুয়ার বাজার বিশ্বরোডে শুক্রবার ৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। বিদায় সংবর্ধনা পেলেন সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হাই, মোঃ কফিল উদ্দিন, মোঃ আব্দুর রাজ্জাক। বিদায় শিক্ষকরা বলেন শিক্ষার জাতির মেরুদন্ড, যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। আমরা আজকে শিক্ষকরা সার্থক ও সাফল্য, আমাদের শিক্ষা দেওয়ার কারণে, আজকে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন উচ্চ পর্যায় দায়িত্ব পালন করছে, এর চেয়ে বেশি আনন্দ আর কি হতে পারে। প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। অবসরপ্রাপ্ত শিক্ষক দের ফুল দিয়ে বরণ করে নেন। অতিথিরা বক্তব্যে বলেন- সন্তানদের মোবাইল আসক্তি থেকে দূরে রেখে পড়াশোনায় মনোযোগী করে তুলতে সচেতন হতে হবে।
প্রতিনিধির নাম 



















