ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

রূপগঞ্জের দুই সহোদর আড়াইহাজারের নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার চাদর ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের দুই ছেলে আকিবুল ইসলাম(১১) ও সাফুয়ান ইসলাম(৭) পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গতকাল ৪জুন বৃহস্পতিবার দুপুরে মায়ের সঙ্গে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া এলাকার নানা তাইজুল ইসলামের বাড়িতে বেড়াতে গিয়ে তারা ফুটবল খেলতে শুরু করে। একপর্যায়ে ফুটবল পাশের পুকুরে পড়ে যায়। পরে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকিবুল ইসলাম কাঞ্চন পৌরসভার কেরাবো মাদ্রাসায় হাফেজী ও সাফুয়ান ইসলাম কেরাবো কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, দুই সহোদরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

রূপগঞ্জের দুই সহোদর আড়াইহাজারের নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে মৃত্যু

০৮:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬