ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

রাজনীতির নামে দুর্বিত্যায়ন এটা জিয়ার আদর্শ নয়-এমপি বাবুল

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর-৪ (ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

ফরিদপুর-৪ (ভাঙ্গা সদরপুর চর ভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম খান বাবুল বলেছেন, মুখে জিয়া জিয়া আর রাজনীতির নামে দুর্বিত্যায়নে গা ভাসিয়ে দেওয়া তাতে জিয়ার আদর্শ মানা হবে না। জিয়ার আদর্শ মেনে চললে তার কোন ক্ষয় নাই।
তার প্রমাণ বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া প্রতিটি গ্রামে গ্রামে জনপদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ভালোবাসার সাথে উচ্চারিত হচ্ছে। তিনি শুধু বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি বিশ্ব রাজনীতিতেও একজন আদর্শবান নেতা হিসেবে পরিচিত লাভ করেছেন।

শনিবার (৩০ মে) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জিয়াউর রহমান একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক নীতি অনুসরণ করেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা পালন করেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা বৃদ্ধি করেন।

তিনি আরো বলেন, কত ষড়যন্ত্র হলো জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য, বিমানবন্দর থেকে ইতিহাস থেকে, তাকে ভিলেন বানানোর জন্য, তাকে পাকিস্তানের চর বানানোর জন্য, কোন লাভ হয়েছে? কোন ষড়যন্ত্র কাজে আসে নাই, তার প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল, তার আদর্শিত দল আজ বিশ্ব দরবারে প্রশংসনীয়।
যত ষড়যন্ত্রই হোক জিয়ার নাম মুছে ফেলতে পারবে না।
তিনি বলেন, আমরা জিয়াউর রহমানের দল করি, মুখে বললে হবে না,জিয়ার যে দেশ প্রেম, জিয়ার যে সততা সেগুলা যদি আমরা ধারণ না করি শুধুমাত্র মুখে জিয়া জিয়া করি আর রাজনীতির নামে নিজেদের দুর্বৃত্তায়নে গা ভাসিয়ে দেই তাহলে জিয়াউর রহমানের আদর্শ মানা হবে না, তাকে ভালোবাসা হবে না, তা হবে এক প্রকার প্রতারণা, সে যে রাজনীতি করেছেন সেই আদর্শবান রাজনীতি যদি আমরা প্রতিটি থানায় থানায় পাড়া মহল্লায় ধারণ করি তাহলে সেই রাজনীতির কোন ক্ষয় নাই, তার কোন ব্লাস্ট নাই।

অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, উপদেষ্টা কাজী কাউসার, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মনজুর হাসান খান, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ওবায়দুল আলম সম্রাট, যুগ্ন সম্পাদক ফজলে সোবহান শামীম, সাইদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক কুতুবুদ্দিন স্মরণ, ক্রিয়া সম্পাদক মনজুর আহমেদ কুদ্দুস, বিএনপি’র সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

রাজনীতির নামে দুর্বিত্যায়ন এটা জিয়ার আদর্শ নয়-এমপি বাবুল

০৪:৫৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬