ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পীরগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল

লিমন সরকার পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ পৌর শহরের দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া এবং ঠাকুরগাঁও জজকোর্টের আইনজীবী ও উপজেলা বিএনপির মানবাধিকার সম্পাদক একরামুল হক।
আলোচনা সভায় সংসদ সদস্য জাহিদুর রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়। তাঁর কর্মময় জীবন ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। জিয়াউর রহমানের আদর্শ ও দেখানো পথ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান এবং ভোমরাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পীরগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল

১১:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬