ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

৫০০ পিস ইয়াবাসহ নওগাঁর বড় মাদক ডিলার সুমন ও তার দুই সহযোগী গ্রেফতার

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ :

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নওগাঁ শহরের অন্যতম মাদক ব্যবসায়ী সুমন ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, চকপ্রাণ গ্রামের সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার লোকজনের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে নওগাঁ শহরের সুইপার কলোনিসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

গোয়েন্দা নজরদারির একপর্যায়ে গত ২৬ মে মধ্যরাতে তথ্য পাওয়া যায় যে, সুমনের দুই সহযোগী শাহ ফতে আলী পরিবহনের একটি বাসযোগে ঢাকা থেকে নওগাঁয় ইয়াবা নিয়ে আসছে। পরে নওগাঁ বাসস্ট্যান্ড এলাকায় সাদা পোশাকে ডিবি পুলিশের বিশেষ দল চেকপোস্ট অভিযান পরিচালনা করে।

এসময় বাস থেকে দ্রুত নামার চেষ্টা করলে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে শান্ত রবিদাস (২২) এর বহন করা একটি শপিং ব্যাগের ভেতরে থাকা ছোট সাউন্ড বক্সের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি জিপার প্যাকেট থেকে মোট ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে শান্ত রবিদাস ও তার সহযোগী সাকিব হোসেন মিম (২৬) কে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ বাস টার্মিনাল এলাকা থেকে মাদক ব্যবসার মূলহোতা সুমনকে আটক করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

৫০০ পিস ইয়াবাসহ নওগাঁর বড় মাদক ডিলার সুমন ও তার দুই সহযোগী গ্রেফতার

০২:২২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬