ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

প্রবাসী ও দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাছির হোসাইন পারভেজ “

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও মালদ্বীপ প্রবাসী সহ বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন দেবিদ্বার উপজেলার মানবিক টিমের পরিচালক ও মালদ্বীপে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ নাছির হোসাইন পারভেজ।
আজ মঙ্গলবার (২৬ মে) এক শুভেচ্ছা বাণীতে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
মালদ্বীপস্থ দেবিদ্বার প্রবাসী কল্যাণ ফোরামের এসাংগঠনিক সম্পাদক বলেন, ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব এবং এর মূল চেতনা হচ্ছে ত্যাগ। এই উৎসবের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের শিক্ষা পাওয়া যায়। তিনি বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য হলো আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করা।
তিনি আরও বলেন, ঈদুল আজহার প্রধান শিক্ষা হচ্ছে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্য। ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের এই উৎসব মানুষকে মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলে। তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
সবশেষে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন, ঈদুল আজহা যেন সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

প্রবাসী ও দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাছির হোসাইন পারভেজ “

১০:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬