ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার

বগুড়া প্রতিনিধি :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে জেলার সর্বস্তরের জনগণ, নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শ মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগ, মানবতার কল্যাণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

তিনি আরও বলেন, ঈদুল আযহার আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। কোরবানির মাংস আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বণ্টনের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হয়।

হাবিবুর রশিদ সন্ধান সরকার বগুড়াবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন, শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক পবিত্র ঈদুল আযহা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার

০৯:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬