ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে অনুদানের চেক বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

মাহফুজুর সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে এবং প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৮ জন সুবিধাভোগীর সবাইকে ১০ হাজার করে টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার মানবিক দেশ গড়তে কাজ করছে। আর মানবিক দেশ গড়তে হলে সবাইকে মানবিক হতে হবে। এজন্য বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে মানবিক হিসেবে গড়ে তুলতে সরকার, অভিভাবক ও শিক্ষকদের ভুমিকা পালন করতে হবে। এছাড়াও তিনি সমাজের অন্যায়, অবিচার, অনিয়ম ও মাদকের থাবা থেকে মুক্তি পেতে সাংবাদিক, সচেতন নাগরিক সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

বিতরণ অনুষ্ঠানে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলে অতিরিক্ত দায়িত্বরত সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসাইন মেহেদী, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সারোয়ার হোসেন, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মী এবং সুবিধাভোগীরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ঘোড়াঘাটে অনুদানের চেক বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

০৯:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬