
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খতুন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা।
এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানি পুতুল, সাংবাদিক এস এম সারোয়ার খোকন, হাফিজুর রহমান চয়ন, সাইফুল আরিফ জুয়েলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর হাট মহাসড়কে না বসানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ঈদে যানজট নিরসনে যথাযথ তদারকি জোরদার, বিদ্যুতের লোডশেডিং রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মাদক ও চুরি প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও আমেনা খতুন বলেন, জনদুর্ভোগ কমাতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিনিধির নাম 



















