ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাবরের জয়ে আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ৬৫ বছরের খুদেজা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের জন্য মানত করে টানা আড়াই মাস রোজা রেখে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ বছর বয়সী গৃহিণী খুদেজা আক্তার।

আজ বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খুদেজা আক্তার মদন উপজেলার চানগাঁও (চকপাড়া) গ্রামের মৃত আব্দুল হাসেমের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘ ১৭ বছর কারাভোগ করা লুৎফুজ্জামান বাবরের দুঃখ-কষ্টের কথা শুনে তার মুক্তি ও পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য মানত করেছিলেন খুদেজা। মানত অনুযায়ী বাবর নির্বাচিত হলে তিনি দীর্ঘ আড়াই মাস রোজা রাখবেন বলে নিয়ত করেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন লুৎফুজ্জামান বাবর। এরপর ঈদুল ফিতরের পরদিন ২১ মার্চ থেকে মানতের রোজা শুরু করেন খুদেজা আক্তার। এর আগে তিনি পুরো রমজান মাসের রোজাও পালন করেন।

পরিবার সূত্রে জানা গেছে, টানা রোজা রাখার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন খুদেজা আক্তার। ইতোমধ্যে আট থেকে দশবার অসুস্থ হয়ে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে পরিবারের সদস্যদের অনুরোধ সত্ত্বেও তিনি রোজা ভাঙতে রাজি হননি।

খুদেজা আক্তারের ছেলে শেখ রবিন ও পুত্রবধূ রনি আক্তার বলেন, “আমাদের মা বলেছিলেন, লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়ে আবার সংসদ সদস্য হতে পারলে তিনি আড়াই মাস রোজা রাখবেন। বাবর এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই মা মানত পূরণে রোজা রাখা শুরু করেন। অসুস্থ হয়ে বারবার হাসপাতালে ভর্তি হলেও তিনি রোজা ভাঙতে চাননি।”

মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা খান বলেন, “দীর্ঘদিন রোজা রাখার কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বাবরের জয়ে আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ৬৫ বছরের খুদেজা

০৬:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬