বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মির্জা ফখরুল, আব্বাস সহ বিএনপি নেতাদের অবিলম্বে মুক্তির দাবি নাপোলি বিএনপির

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

ঢাকার সমাবেশে বিএনপির নেতাকর্মী দের উপর হামলার প্রতিবাদে ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাস কে গ্রেপ্তার করায় নাপোলি বিএনপির উদ্দ্যগে প্রতিবাদ সভা, অনুষ্ঠিত হয়।

রোববার সন্ধ্যায় বন্দর নগরী নাপোলি স্হানীয় রেষ্টুরেন্টে আয়োজিত প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন নাপোলিবিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক এম সুলেমান বেগ এর পরিচালনায় বক্তব্য রাখেন নাপোলি বিএনপির সহ সভাপতি উজ্জ্বল খান, মামুন তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনি খান, নাপোলি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ মাতব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নাপোলি যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মজুমদার, যুবদল নেতা ফয়েজ হোসেন, যুবদল নেতা সুমন আহমেদ, সাদ্দাম হোসেন আলমগীর খান, আব্দুল বাতেন, জুনায়েদ আহমেদ, পিপলু হোসেন, এমরান হোসেন সহ জিয়ার আদর্শের সৈনিকেরা।

সভায় নেতারা বিরোধী দলের শীর্ষ নেতাদের গ্রেফতার, সমাবেশ করার ক্ষমতা হ্রাস, আইন-বহির্ভূত হত্যা, গুম, অতিরিক্ত শক্তি প্রয়োগসহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে ইতালি প্রবাসী নাপোলি বিএনপি নেতৃবৃন্দরা অবিলম্বে এ দুই নেতা সহ বিএনপি’র সকল নেতাকর্মীদের মুক্তি দাবি জানান।

থেকে আরও পড়ুন