ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঈদগাঁওয়ে র‍্যাব ও থানা পুলিশের যৌথ সাফল্য অস্ত্র-কার্তুজসহ ২ সন্ত্রাসী আটক, ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার ৪

মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও তাজা কার্তুজসহ দুই সশস্ত্র সন্ত্রাসী, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলার এক এজাহারভুক্ত আসামী এবং ধর্তব্য অপরাধ প্রতিরোধে আরও এক ব্যক্তিসহ সর্বমোট চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ ও ঈদগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ও শুক্রবার (১৫ মে) পরিচালিত পৃথক অভিযানে এসব গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানিয়েছে ঈদগাঁও থানা পুলিশ।
অস্ত্র ও কার্তুজসহ দুই সন্ত্রাসী আটক র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ১৪ মে রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানাধীন আলমাছিয়া পূর্ব গেইট সংলগ্ন স্বপ্নচূড়া মার্কেটের সামনে অভিযান চালানো হয়। ডিএডি মো. মোমিন হোসেনের নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হন। গ্রেফতারকৃতরা হলেন,মো. এনামুল হক এনাম (২৩) ও মো. নূরুল আফসার রিপন ওরফে আফসার (৪০)। তারা উভয়েই ঈদগাঁও থানার কালীরছড়া (চরপাড়া) এলাকার বাসিন্দা।
এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, একটি Redmi 14C মোবাইল ফোন এবং একটি Nokia বাটন ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঈদগাঁও থানায় অস্ত্র আইনের ১৯এ/১৯(এফ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী গ্রেফতার অন্যদিকে ঈদগাঁও থানার বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী মোহাম্মদ সাইদ প্রকাশ সায়েদ (২১) কে গ্রেফতার করা হয়েছে। তিনি ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
ধর্তব্য অপরাধ প্রতিরোধে আরও একজন আটক এছাড়া এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে ধর্তব্য অপরাধ নিবারণকল্পে মো. সাইমুন (২৩) নামে আরও এক ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে ঈদগাঁও থানার পোকখালী এলাকার সিকদারপাড়ায় বসবাস করছিলেন।গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন,ঈদগাঁও থানাকে অপরাধ, অস্ত্র, মাদক ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। সন্ত্রাসী, ধর্ষক ও অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ঈদগাঁওয়ে র‍্যাব ও থানা পুলিশের যৌথ সাফল্য অস্ত্র-কার্তুজসহ ২ সন্ত্রাসী আটক, ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার ৪

০৭:২১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬