ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পীরগঞ্জে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টর চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল কাদের (৪৫) পৌর শহরের মিত্রবাটি এলাকার মৃত আশিক উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন চাল ব্যবসায়ী ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫ মে শুক্রবার দুপুরে রাণীশংকৈল থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর পীরগঞ্জ হয়ে বোচাগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময়ে চাল ব্যবসায়ী আব্দুল কাদের দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাসায় ভাত খেতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে একটি ডিস্ট্রিক্ট ট্রাক আসার সময় সড়কের পাশে পানি জমে থাকায় তিনি মোটরসাইকেলটি রাস্তার মাঝামাঝি দিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় দ্রুতগতির ইটবোঝাই ট্রাক্টরটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ট্রাক্টর
ইঞ্জিনের বড় চাকার নিচে পড়ে যান কাদের। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, ট্রাক্টর নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ট্রাক্টরটি স্থানীয়রা আটক করে রেখেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পীরগঞ্জে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

০৭:১৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬