
মিজানুর রহমান রাশেদ চট্টগ্রাম প্রতিনিধিঃ
মিরসরাইয়ের ১১ নং মঘাদিয়া ২ নং ওয়ার্ডের মানবিক পুলিশ মুক্তা চৌধুরী’র স্বপ্ন মানুষের সেবা করা।
যে কোনো মুহূর্তে মানুষের বিপদে সাড়া দিয়ে পাশে দাঁড়াবে। বাংলাদেশ পুলিশে ন্যাশনাল ইমাজিন্সি সার্ভিস ৯৯৯ এ কর্মরত নিজের বেতনের কিছু অংশ প্রতি মাসে মানুষের জন্য উপহার হিসেবে ব্যয় করেন।
মানবিক পুলিশ মুক্তা চৌধুরী বলেন,প্রতি মাসে একটা করে হুইল চেয়ার উপহার দিবো,আমি সব সময় মানুষের জন্য কাজ করে যাবো, নিজের সামর্থ্যানুযায়ী যতটুক পারি সহযোগীতা করে যাবো।যারা মানবেতর জীবন যাপন করছেন তাদের পাশে আমরা আন্তরিকতার সাথে সেবা কার্যক্রম পরিচালনা করছি। তিনি সমাজের কল্যাণমূলক কাজে বিত্তবান সকলকে এগিয়ে আসার উদ্বাত্ত্ব আহ্বান জানান,
এবং সকলের নিকট দোয়া কামনা করেন।
প্রতিনিধির নাম 



















