ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

রূপগঞ্জে শিক্ষিকার উপর হামলা ও শ্লীলতাহানীর ঘটনায় দুইজন গ্রেফতার

মোঃ নওয়াব ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রোজবার্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদাউসকে (৩৫) মারধর ও শ্লীলতাহানীর ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৩মে বুধবার ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তারাবো পৌরসভার দক্ষিণ মোগরাকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণ মোরগাকুল এলাকার অর্জুনের ছেলে অমিত সরকার(২৪) ও অর্জুনের স্ত্রী কনিকা উষা(৫২)।
পুলিশ জানায়, গত ৩মে সন্ধ্যায় রোজবার্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস একই স্কুলের শিক্ষিকা সুপ্তি রানীদের বাসায় যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে অর্জুন সরকার ও তার সহযোগীরা বটি, ছুরি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে শিক্ষিকার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বেদম প্রহার ও শ্লীলতাহানী করে শিক্ষিকার গলার এক ভরি ওজনের স্বর্ণের চেইন, কানের দুল, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। একপর্যায়ে জান্নাতুল ফেরদাউসের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস বাদী হয়ে অমিত সরকার (২২), অর্জুন সরকার (৫৫), কনিকা উষা (৪৫), বিথী সরকার (২০) ও পূজা রানীকে (১৮) আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচ এম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

রূপগঞ্জে শিক্ষিকার উপর হামলা ও শ্লীলতাহানীর ঘটনায় দুইজন গ্রেফতার

০৪:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬