বুধবার, ১৩ মে ২০২৬

যুবদল নেতার উদ্যোগে ডেঙ্গু ও চিকুন গুনিয়ার প্রভাব বিস্তার রোধে ব্যাতিক্রমি উদ্যোগ

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

ডেঙ্গু ও চিকুন গুনিয়ার প্রভাব বিস্তার রোধে ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহন করেছেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এস কে বদরুল আলম।সোমবার ( ১১মে ) বিকালে সদর উপজেলার যাত্রাপুর বাজার থেকে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম শুরু করা হয়। ব্যাতিক্রমী এ কার্যক্রমে রাজনৈতিক নেতৃবৃন্দ , সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই উপলক্ষে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি শাহেদ সোমি বাদশা, সাবেক সহ সমন্বয়ক মনিরুজ্জামান সোহাগ, ইউনিয়ন বিএনপি নেতা বাশারাত হাওলাদার, আলম শেখ, যুবদল নেতা শেখ শামীম হাসান , মশিউর রহমান হুশি, হাফিজুর রহমান, শেখ ফরহাদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মিজানুর রহমান, ছাত্রদল নেতা ইজাজ শেখ,, শফিক মোল্লা, তাঁতীদল নেতা তরিকুল ইসলাম, একরাম হাওলাদার, মৎস্যজীবি দল নেতা মশিয়ার রহমান, মোঃ হুসাইন প্রমূখ ।

এ সময় জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এস কে বদরুল আলম বলেন, ডেঙ্গু ও চিকুন গুনিয়ার প্রভাব বিস্তার রোধে সকলকে একযোগে কাজ করতে হবে। ফলে যাত্রাপুর ইউনিয়ন সহ আশেপাশের এলাকার সাধারন মানুষ স্বাস্থ্য ঝুকি থেকে নিরাপদ থাকবে। হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটি পরিবারকে সতর্ক থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঘরবাড়ি এবং আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

পরে বাজারের প্রত্যেকটি অলিতে গলিতে ফগার মেশিন স্প্রে করা হয়। এস কে বদরুল ইউনিয়নের উন্নয়ন এবং ইউনিয়ন বাসীর সেবার প্রত্যয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বলে জানান উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

থেকে আরও পড়ুন