
মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা
আধুনিক দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত ১০ নং দক্ষিণ গুনাইঘর গঠনের লক্ষ্যে ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যাশা ব্যক্ত করে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায় সংযোগ করেন আগামী স্থানীয় ইউপি নির্বাচনে ১০ দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলহাজ্ব আব্দুল আউয়াল খাঁন বাদল। এ সময় তিনি জনগণের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা ও সুন্দর ইউনিয়ন গঠনে কয়েকটি প্রস্তাব তুলে ধরেন তিনি বলেন আমি নির্বাচিত হলে সবার জন্য উন্মুক্ত রাস্তা ও ড্রেস ব্যবস্থা সুন্দর করে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করব, বিশুদ্ধ খাবার পানি স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নসহ পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশা মুক্ত ইউনিয়ন গড়া এবং যুবকদের জন্য ফ্রী ট্রেডিং সেন্টার চালু করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সহ ইনসাফের সাথে সমাজ পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করে বিভিন্ন পাড়া মহল্লায় তাহার নির্বাচনী ইস্তেহারসহ লিফলেট বিতরণ করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দেবীদ্বার উপজেলার জাতীয় ছাত্র শক্তির নবনির্বাচিত আহবায়ক সাজেদুল রাসেদ রাফসান ও মোঃ মারুফুল ইসলাম ভৃইয়া সহ, ছাত্র-শক্তি ও যুব শক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
