ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মিথ্যা সংবাদের প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন ডাঃ ইউছুফ আলীর সম্মান রক্ষায় সর্বস্তরের মানুষের প্রতিবাদ

নিজস্ব সংবাদ দাতাঃ

কক্সবাজারের ঈদগাঁওয়ে মানবিক চিকিৎসক ডাঃ মোঃ ইউছুফ আলীর বিরুদ্ধে প্রকাশিত কথিত মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১টায় মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন ও সাধারণ জনতার ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পার্বত্য লামা-আলীকদম এলাকায় ম্রো সম্প্রদায়ের শিশুদের জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ তুলে একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা আরও বলেন, ধর্ম যার যার, পালন করার অধিকার সবার। জোরপূর্বক কাউকে ধর্মান্তর করা ইসলামের নীতির পরিপন্থী। একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়িয়ে সামাজিক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। তারা বলেন, ইসলাম শান্তি, মানবতা ও সহনশীলতার ধর্ম। তাই ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকলকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। একইসঙ্গে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই এবং এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ওসমান গনি ইলির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াসউদ্দিন,অ্যাডভোকেট মোঃ ফারুক, সাইম ত্রিপুরা, ইব্রাহিম ত্রিপুরাসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন ইউৎক্লাবের সভাপতি আবদুর রহমান বাবু, সংবাদকর্মী হোসাইন সুমন, সংবাদকর্মী সোহেল রানা, ইকরাম, ফয়জুল হক, অ্যাডভোকেট সরওয়ার, অ্যাডভোকেট মঈনুল, অ্যাডভোকেট মনির, জাতীয় সাংবাদিক সংস্থার অর্থ সম্পাদক নাছিমা আক্তার, মিনা আক্তার, খোরশিদা আক্তার, নুরন নবী, বাপ্পিসহ আরো অনেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মিথ্যা সংবাদের প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন ডাঃ ইউছুফ আলীর সম্মান রক্ষায় সর্বস্তরের মানুষের প্রতিবাদ

০৫:৪৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬