ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছায় ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ ভাউচার জালিয়াতি: যুবক আটক

স্টাফ রিপোর্টার :

খুলনার পাইকগাছায় ইসলামী ব্যাংক শাগা ‘সেলফিন’ অ্যাপের জাল ভাউচার ব্যবহার করে ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণার চেষ্টাকালে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম নাইমুল হক। তিনি বরিশাল জেলার নেছারাবাদ থানার পিরোজপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে।

০৭/৫/২৭ সকাল ১১ টায় পাইকগাছা ইসলামী ব্যাংক শাখায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ব্যাংক সূত্রে জানা গেছে, আটককৃত নাইমুল হক ব্যাংকের ক্যাশ কাউন্টারে দেড় লক্ষ টাকার একটি সেলফিন ভাউচার জমা দেন। কাউন্টারে কর্তব্যরত কর্মকর্তা ভাউচারটি যাচাই (Verify) করার সময় জালিয়াতির বিষয়টি ধরে ফেলেন।

​প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যাচ্ছে বুঝতে পেরে অভিযুক্ত নাইমুল দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে উপস্থিত সাধারণ জনতা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

​ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার ম্যানেজার মো. আবু জাফর জানান প্রতারক যুবকটি আমাদের শাখায় দেড় লক্ষ টাকার একটি ভাউচার জমা দিয়েছিল। আমাদের অফিসার ভাউচারটি যাচাই করার সময় বুঝতে পারেন এটি জাল। তাৎক্ষণিকভাবে প্রতারকটি পালানোর চেষ্টা করলে বাজারের লোকজন তাকে ধরে নিয়ে আসে। আমরা সাথে সাথেই পাইকগাছা থানা পুলিশকে খবর দেই

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি পরিকল্পিতভাবে ব্যাংকিং অ্যাপের ভাউচার জাল করে অর্থ আত্মসাৎ করে আসছিল। অভিযুক্ত নাইমুল হক গত পরশু খুলনার বড়বাজার শাখাতেও একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

​​খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ দ্রুত ব্যাংকে উপস্থিত হয়ে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাইকগাছায় ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ ভাউচার জালিয়াতি: যুবক আটক

০১:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬