
মোঃ আল আমিন দেবিদ্বার কুমিল্লা।
মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের হজরত পীর সাহেব হুজুর (রহঃ) এর স্বরনে ও মদিনার জামাত কামাল্লা দরবার শরিফের বর্তমান পীর সাহেব হুজুর আলহাজ্ব হজরত মাওলানা মোঃ সাইফুর রহমান খন্দকার সাহেবের আগমন উপলক্ষে মদিনার জামাত মালদ্বীপ শাখার সভাপতি ও আমাদের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোঃ আল আমিনের বাসায় গতকাল বাদ যোহর এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা আলহাজ্ব হজরত মাওলানা মোঃ হেদায়েত উল্লাহ্ খন্দকার পরিচালক মদিনার জামাত এয়ার ট্রাভেলস। বিশিষ্ট আলেমেদ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব হজরত মাওলানা মোঃ মহসিন কবির ইউসুফী পীর সাহেব কদমতলী বাঙ্গরা, কুমিল্লা।আলহাজ্ব হজরত মাওলানা মোঃ হাবিবুল্লাহ সরকার ও হাফেজ মাওলানা ইয়াসমিন আহমেদ আল হাবিবি প্রমুখ। পরিশেষে মদিনার জামাতের সকল আশেকিন জাকিরিন ও সকল কবর বাসীর রুহের মাগফেরাত কামনা ও উপস্থিত সকলের দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রতিনিধির নাম 



















