ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জেরে ডুমুরিয়ায় ওয়ার্ড বিএনপি নেতা ইসরাফিল গাজী বহিষ্কৃত

ডুমুরিয়া প্রতিনিধি

সংগঠন বিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় খুলনার ডুমুরিয়া উপজেলাধীন শোভনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসরাফিল গাজীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় সংসদ বরাবর আবেদন জানিয়েছে খুলনা জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি স্বাক্ষরিত এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
খুলনা জেলা শাখার কে. ডি. ঘোষ রোডের কার্যালয় থেকে ইস্যুকৃত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আপনার (ইসরাফিল গাজী) বিরুদ্ধে সংগঠন বিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট তথ্যাদি প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে আপনাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।”
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গৃহীত এই সাংগঠনিক ব্যবস্থার অনুলিপি ইতোমধ্যে ডুমুরিয়া উপজেলা বিএনপি এবং শোভনা ইউনিয়ন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জেরে ডুমুরিয়ায় ওয়ার্ড বিএনপি নেতা ইসরাফিল গাজী বহিষ্কৃত

১০:৫৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬