ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মহালছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১:০০ ঘটিকায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

মহালছড়ি সরকারি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার এবং মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন,সহকারী শিক্ষিকা শাকিলা খানম।

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর মো. মনজুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সমাপনী অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সুষম খাদ্য গ্রহণ, শিশু ও মাতৃ পুষ্টি নিশ্চিতকরণ, অপুষ্টি প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই।

সপ্তাহব্যাপী (২৩-২৯ এপ্রিল) আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও পুষ্টিবিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় ও মহালছড়ি সরকারি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন করে মোট ১২ জন শিক্ষার্থীকে এ পুরস্কার প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মহালছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

০৭:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬