ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় এক প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া বিশ্বরোড সংলগ্ন প্রফেসর সরোয়ার হোসেন গংয়ের বহুতল ভবনের চতুর্থ তলা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে রাজিব হোসেন রাজু(৩৬) (এটিইও)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে গোপালগঞ্জ সদরে দায়িত্ব পালন করছিলেন।মৃত্যু রাজিব হোসেন রাজুর দুই কণ্যা সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার স্ত্রী হ্যাপি আক্তার একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী হ্যাপি আক্তার জানান, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তিনি বাসায় ফোন করলে মেয়েরা জানায়, তাদের বাবা গলায় রশি দিয়েছেন। পরে তিনি দ্রুত বাসায় গিয়ে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

নিহতের মা রাশিদা বেগম জানান, আজ দুপুরে আমার ছেলে ফোন করে বলে, ‘মা আমার আশা ভরসা তোমরা ছেড়ে দিও। আমার শারীরিক ও মানসিক অবস্থা ভালো না।’

এ বিষয়ে ভবনের বাসিন্দা অ্যাডভোকেট ইকরাম আলী শিকদার বলেন, শেখ রাজু ইসলামের দাম্পত্য জীবনে অনেক ঝামেলা ছিল। কিছুদিন আগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে তাদের (স্বামী-স্ত্রী) মিল করে দেওয়া হয়।

এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিষয়টি ঘিরে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ফরিদপুরের ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

০৬:৩৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬