
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাওলাদার জাহিদুল ইসলামের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের সন্ন্যাসী বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তারা যুবনেতা জাহিদুলকে হয়রানির ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপি সভাপতি সাজারুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক শামীম হাসান পলক, ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল আলীম হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন শেখ, স্থানীয় বেদার হাওলাদার, জাহিদুল ইসলাম, সজল মিনা, শাওন শেখ, হামিদা বেগম, সামিয়া বেগম, তাপস হালদার, তুষার বিশ্বাস, পার্থ বড়াল, বিথী হালদার, ললিতা মন্ডল, লক্ষ্মী মন্ডল, নীতি মন্ডল, লাকি বেগম, রোজিনা আক্তার, মুন্নি বেগম, আরিফুল হাওলাদার, মোহাম্মদ নাসিম সহ মল্লিকের বেড় ইউনিয়নের বিভিন্ন শ্রেণী ও পেশার স্থানীয় বাসিন্দা।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জেলা যুবদলের সাবেক নেতা হাওলাদার জাহিদুল ইসলাম বিগত আওয়ামী সরকারের সময়ে হামলা মামলা সহ ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উদ্দেশ্যমূলকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে কারাগারে প্রেরণ করেছে। অনতিবিলম্বে তার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দিয়ে এলাকায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা। এ সময় তারা আরো বলেন, বাংলাদেশ নৌ বাহিনী থেকে মাদককান্ডে বরখাস্তকৃত একজন কর্মকর্তা তার শক্তি প্রদর্শন করে জাহিদুল ইসলামকে হয়রানি করছে। এর আগেও তাকে কয়েক দফায় প্রশাসন ও বহিরাগতদের দিয়ে হয়রানি করা হয়েছে। জাহিদুল কোন সন্ত্রাসী না। সে এই এলাকার মানুষের সুখ দুঃখের সাথী। তাকে অনতিবিলম্বে মুক্তি দেওয়া না হলে মল্লিকের বেড় ইউনিয়নে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিশাল মিছিল সন্ন্যাসী বাজার প্রদক্ষিণ শেষে আবারো সমাবেশ স্থলে এসে শেষ হয়। ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ সমাবেশে উপস্থিত হয়ে মুহুর মুহু স্লোগানে হাওলাদার জাহিদুল ইসলামেকে হয়রানির প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তি দাবি করেন।
প্রতিনিধির নাম 



















