
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
“আমাদের সংগ্রাম, আমাদের মর্যাদা, আমাদের মুক্তি” স্লোগানে বাগেরহাটে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা দশটায় নাগরিক উদ্যোগের আয়োজনে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিডিইআরএম এর অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি কালিদাস চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি উত্তম কুমার ভক্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত কুমার মিস্ত্রি, বাগেরহাট জেলা শাখার উপদেষ্টা রবীন্দ্রনাথ দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক সীমা মন্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক বিভূতিভূষণ পোদ্দার, বিআরএফ এর সভাপতি সুকুমার রবি দাস, শরণখোলা উপজেলা শাখার আহবায়ক গৌরাঙ্গ লাল মিস্ত্রি, রামপাল উপজেলা শাখার আহবায়ক আশিস মন্ডল, মংলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক পরিমল বিশ্বাস, মংলা উপজেলা শাখার সদস্য শুভ রায় সহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজেন্দ্র নাথ রায়।
দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ আলোচনাই বলেন, ১৮ বছর পূর্ব থেকে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছি। দরিদ্র নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষের দুঃখ দুর্দশা লাঘব ও তাদের ও তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। অধিকার বঞ্চিত মানুষগুলো যাতে পূর্ণ অধিকার পেয়ে মর্যাদার সাথে বসবাস করতে পারে এবং তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে মূল স্রোতের সাথে মিলেমিশে থাকতে পারে বর্তমান সরকারের কাছে এ দাবী জানান তারা।
কেন্দ্রীয় কমিটির সভাপতি উত্তম কুমার ভক্ত বলেন, বিডিআর এম এর মূল লক্ষ্য হচ্ছে দলিত জনগোষ্ঠীর বর্তমানে যে আর্থ-সামাজিক অবস্থা তার উন্নয়ন এবং সমাজে বিদ্যমান যে বৈষম্য রয়েছে তা নিরসন না হলেও যাতে লাঘব হয়, কমিয়ে আনা যায় সেই লক্ষ্যে ২০০৮ সাল থেকে আমরা আন্দোলন চালিয়ে যাওয়া। আন্দোলনের অংশ হিসাবে বছরে দুবার শান্তিপূর্ণ মানববন্ধন পালন করা হয়। তিনি আরো বলেন, আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলেমেয়েরা শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। আমরা চাই তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের মূল ধারার মানুষের সাথে মিশে থাকুক এবং সমাজে যে বিদ্যমান বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূরীকরণে বৈষম্য বিলুপ্ত আইন বাস্তবায়ন করা হোক। সমাজে দলিত সম্প্রদায়ের সবাইকে মূল্যায়ন করা হোক আলোচনা সভায় সেই দাবি করেন উত্তম কুমার ভক্ত।
